অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 6:40 pm
ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ২-০ গোলে বিজয়ী হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একাদশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে নির্ধারিত ৬০ মিনিটের খেলায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে পৌরসভা একাদশ। খেলার তৃতীয় মিনিটেই রিমনের গোলে এগিয়ে যায় দলটি। এরপর ২৫ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করে পৌরসভা একাদশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
টুর্নামেন্টে জেলার মোট ১০টি দল অংশগ্রহণ করছে। এ আয়োজনের মধ্য দিয়ে জেলার ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Posted ৬:৪০ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya