শিরোনাম
তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি আন্তর্জাতিক প্রবীণ দিবসের সভায় প্রবীণ অধিদপ্তর গঠনের দাবি বাঞ্ছারামপুরে ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আকাশ থেকে আখাউড়াকে দেখার আয়োজন প্রধানমন্ত্রীর হাত থেকে ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ার জরুরি সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

অমানবিক: মহাদেবকে হত্যা করল কে? (ভিডিও সহ)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 7:41 pm

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী কালভৈরব মন্দিরে জন্ম নেয়া একটি ষাড়, যাকে স্থানীয় সনাতন ধর্মালম্বীরা মহাদেব হিসেবে মানেন, সেই ষাড়টিকে বিষপানে হত্যার অভিযোগ করেছেন মন্দিরের পুরোহিত স্বপন ভট্রাচার্য।
Pic
রোববার সকালে সদর উপজেলার তিতাসপাড়া এলাকার একটি জমি থেকে ষাড়টিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে ষাড়টিকে একনজর দেখার জন্যে শত শত নারী-পুরুষ ভিড় জমায়।কাউকে চোখের জল ফেলতেও দেখা গেছে।

স্বপন ভট্রাচার্য জানান ১০ বছর আগে শিবরাত্রীতে জন্ম নেয়া এ ষাড়টিকে ‘মহাদেব’ নামে পূজা করতো। সারাদিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে-বেড়াতো। ভক্তরা ষাড়টিকে চাল,দুধ,মিষ্টি খাওয়াতো। শুধু হিন্দুদের কাছেই নয়, মুসলমানদের কাছেও প্রিয় ছিল এটি। বিভিন্ন গণমাধ্যমেও একাধিক  সংবাদ প্রকাশিত হয়েছে ষাড়টিকে নিয়ে।

Pict

এলাকাবাসী জানান, ষাড়টি কখনো কারো ক্ষতি করেনি। এ ঘটনার কারন জানতে চেয়ে দোষীদের বিচার দাবী করেছেন এলাকাবাসী।
মহাদেবকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মেড্ডা কালভৈরব মন্দিরে। সেখানে পূজাঅর্চনা শেষে তাকে সমাহিত করা হবে।
ষাড়ের  মৃত্যুর খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদর মডেল থানার ওসি জানান এ ঘটনায় কোন অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ২:০৯ পিএম | রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |