অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 2:05 pm
বিজয়নগর সীমান্ত থেকে ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকর বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব ডিসপ্লে উদ্ধার করেন।
আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেল করে এ তথ্য জানান ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগরের মুকুন্দপুর সীমান্তফাঁড়ির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমোড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় ১৫ থেকে ২০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। একপর্যায়ে তারা কার্টন ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে কার্টন তল্লাশি করে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইলফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
জাব্বার আহমেদ আরও জানান, উদ্ধারকৃত ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। এগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমাদানের কার্যক্রম চলছে।
Posted ২:০৫ পিএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya