শিরোনাম
বিজয়নগরে কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০ বিজয়নগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী কসবায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ নাসাব’র কমিটি গঠন, সভাপতি মুজিবুর, সম্পাদক আমিন সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুলের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন নগরকান্দার সাবেক চেয়ারম্যান শাহীন দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন সরাইলের ঘটনায় মামলা হলে আমাকে প্রধান আসামি করবেন: রুমিন ফারহানা ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদের ঘটনায় পুলিশের জিডি

বিজয়নগরে কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 9:44 am

বিজয়নগরে কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

বিজয়নগরে এক কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে কিশোরীর পরিবার ও প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাশীনগর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব। কিন্তু ওই কিশোরীর পরিবার রাকিবের কাছে বিয়ে দিতে রাজি হয়নি। এ নিয়ে বিরোধের জেরে সম্প্রতি কিশোরীর পড়ালেখা বন্ধ করে দেয় পরিবার।
গতকাল রাতে রাকিব ওই কিশোরীর সঙ্গে দেখা করতে বাড়ির সামনে গেলে কিশোরীর পরিবারের সদস্যরা তাকে গালিগালাজ করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, কিশোরীর বিয়ে সংক্রান্ত ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় থানায় কোনো পক্ষই থানায় লিখত অভিযোগ করেনি।

Facebook Comments Box

Posted ৯:৪৪ এএম | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

The Daily Sarod |