শিরোনাম
নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন সরাইলের ঘটনায় মামলা হলে আমাকে প্রধান আসামি করবেন: রুমিন ফারহানা ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদের ঘটনায় পুলিশের জিডি সরাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষিজমি, প্রতিবাদে মানববন্ধন নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদাবজি! ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, বললেন আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু সব সার কারখানা চালু করে ২২ হাজার কোটি টাকার আমদানি ব্যায় সাশ্রয় করতে চায় সরকার নাসিরনগরে পুকুর থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 1:44 pm

নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন

নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শিগগিরই যৌথবাহিনীর মাধ্যমে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। নদীতীরবর্তী কৃষিজমি ও নতুন চর রক্ষায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের কারণে অন্তত তিন হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা নদীরক্ষা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেন কমিটির সদস্য ও সাংবাদিক পীযুষ কান্তি আচার্য। দৈনিক আগামীর সময়-এ প্রকাশিত এ-সংক্রান্ত সংবাদের সূত্র ধরে তিনি বিষয়টি সভার নজরে আনেন। এ সময় জেলা প্রশাসক জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে নরসিংদীর জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। খুব শিগগিরই যৌথবাহিনীর মাধ্যমে অভিযান চালানো হবে।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা।এ বিষয়ে দৈনিক আগামীর সময়ে রিপোর্ট প্রকাশিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নরসিংদীর রায়পুরা উপজেলার কয়েকটি বালু উত্তোলনকারী চক্র ইজারা ছাড়াই নবীনগরের ধরাভাঙ্গা এলাকায় মেঘনা নদী থেকে বালু তুলছে। দিনের বেলায় নদীর মাঝখান থেকে বালু উত্তোলনের পাশাপাশি রাতের আঁধারে নদীর তীরবর্তী অংশ থেকেও বালু তোলা হচ্ছে। এতে নদীতীরবর্তী নতুন চর ও আশপাশের কৃষিজমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙনে বিস্তীর্ণ কৃষিজমি হারিয়ে যেতে পারে। এতে শুধু ফসলি জমিই নয়, এলাকার কৃষিনির্ভর মানুষের জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। বিশেষ করে ধরাভাঙ্গা গ্রামের নদীতীরবর্তী কৃষিজমি রক্ষা করা এখন জরুরি হয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন। অন্যথায় কৃষিজমি ও বসতভিটা রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতিহত করার ঘোষণা দেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদীতীরবর্তী কৃষিজমি রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
জেলা নদীরক্ষা কমিটির সভায় বিষয়টি উত্থাপনের পর যৌথবাহিনীর অভিযানের আশ্বাস পাওয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

Posted ১:৪৪ পিএম | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

The Daily Sarod |