অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 10:02 am
নবীনগর উপজেলা সদরে আলিয়াবাদ মোড়ে সাংবাদিকদের বহনকারী গাড়ি থামিয়ে পৌরসভার ইজারার নামে জোরপূর্বক চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকবাহি ওই মাইক্রোবাসে অবস্থান করছিলেন, এটিএন নিউজ, সময় টিভি, একাত্তর টিভি, চ্যানেল টুয়েন্টিফোরসহ কয়েকটি চ্যানেলের সাংবাদিকেরা অবস্থান করেছিলেন। তারা একটি সংবাদ কভারেজ করার জন্য নবীনগর সলিমগঞ্জে যাচ্ছিলেন।
এক পর্যায়ে ওই যুবদল নেতার অসৌজন্যমূলক আচরন ও স্থানীয় সংসদ সদস্য এমএ মান্নান এর ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের দিকে তেরে আসেন এবং অশ্রব্য ভাষায় কথা বলে তর্কে জরায়। পরে তার ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে সাংবাদিকদের ভিডিও ধারণ করেন। এবং তাদের ছবি ধারণ করেন।
পরে সাংবাদিকেরা তার প্রকৃত পরিচয় জানতে চাইলে তিনি জানান,পৌর সভার ইজারাদার উপজেলা শ্রমিক দলের আহবায়ক জাবেদুল ইসলামের প্রতিনিধি ।
পরে এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এমএ মান্নানের কাছে ফোনে জানতে চাইলে তিনি জানান, মো.আসাদুজ্জামান বিপ্লব নামে তার কোনো ভাতিজা নেই। এই ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে দ্রুত ইজারা বাতিলের ঘোষনাদেন। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌর প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরনের বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ জন্য তিনি দু:খ প্রকাশ করে দ্রুত ইজারা বাতিল করার কথা জানান।
Posted ২:২৬ পিএম | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya