শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কোটা আন্দেলনকারীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৩ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 2:33 pm

কোটা আন্দেলনকারীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

কোটা সংস্কারের জন্য আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন বন্ধের দবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা জজ আদালত চত্বরে গণতান্ত্রিক আইনজীবি সমিতির ব্যানারে এ কর্মসূচি পলিত হয়।

গণতান্ত্রিক আইনজীবি সমিতির সভাপতি সৈয়দ মো. জামালের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা গণতান্ত্রিক আইনজীবি সমিতির সদস্য অ্যাড. নাসির মিয়া ও অ্যড. অসীম কুমার বর্ধন প্রমুখ।

এ সময় বক্তারা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। এ আন্দোলনে ছাত্রলীগের হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। এ হামলা-নির্যাতন বন্ধ করে অবিলম্বে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করার দাবি জানান বক্তারা।

Facebook Comments Box

Posted ২:৩৩ পিএম | শুক্রবার, ১৩ জুলাই ২০১৮

The Daily Sarod |