শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:03 am

আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আখাউড়ায় গ্রেপ্তারকৃত আসামিকে ছাড়াতে থানা ফটকের সামনে চলা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিক্ষোভে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ গতকাল রোববার (২২ নভেম্বর) রাতে আখাউড়া থানার সামনে এ ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপির আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন কমিটির প্রধান সমন্বয়কারী সায়ের আলীকে গতকাল রাতে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তাকে ছাড়িয়ে আনতে দলটির নেতাকর্মীরা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় স্থানীয় বিএনপির নেতকর্মীরা এনসিপি নেতাকর্মীদের মারধর করে থানার সামনে থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ বলেন, আখাউড়া উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিবসহ নেতাকর্মীরা থানা ফটকে অবস্থান নিয়েছিলেন। এ সময় পুলিশের সাথে কথা বলা অবস্থায় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু বলেন, বিস্ফোরক মামলায় একজন আসামিকে গ্রেপ্তারের ঘটনায় এনসিপির নেতাকর্মীরা থানা ফটকে অস্থিরতা করছিল। এ নিয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। সে সময় বিএনপি নেতাকর্মীরা তাদের মধ্যে বিষয়টি সুরাহা করে দেয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, জুলাই আন্দোলনের বিস্ফোরক মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানা ফটকে এসেছিল। পরে সেখানে বিএনপি নেতা কর্মীদের সাথে তাদের কিছু সমস্যা হয়েছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

Posted ১০:০৩ এএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

The Daily Sarod |