শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জার্মানিতে প্রতি ১০ জনের একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 7:34 pm

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে কসবা উপজেলাকে পরাজিত করে ফাইনালে উঠেছে আখাউড়া উপজেলা দল।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে আখাউড়া উপজেলা দল জয়লাভ করে।
ম্যাচে আখাউড়া উপজেলা দলের গোলরক্ষক রাব্বি টাইব্রেকারে প্রতিপক্ষের একটি শট রুখে দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসাধারণ নৈপুণ্যের জন্য তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে রাব্বির হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী জসিম উদ্দিন রিপন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে, সাবেক ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী আলী আজম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব তানিম শাহেদ রিপনসহ অন্যান্য অতিথি।
এই জয়ের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল আখাউড়া উপজেলা দল।

Facebook Comments Box

Posted ৭:৩৪ পিএম | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

The Daily Sarod |