শিরোনাম
রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জার্মানিতে প্রতি ১০ জনের একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 1:42 pm

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে বেসরকারি হাসাপাতালের দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করা হয়৷ পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুইজনকে অর্থদণ্ড দেয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও এসআরবি। অভিযানে অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া নামে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিপনকে দুই হাজার টাকা ও নার্গিসকে তিন হাজার টাকা জরিমনা করা হয়। আর বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসআরবি-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসাপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সব দালালদের যারা লালন করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ১:৪২ পিএম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

The Daily Sarod |