অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 1:10 pm
বিজয়নগরে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন৷ আজ বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷ আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র সঙ্গে ইছাপুরা গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের বিরোধে চলে আসছিল। বে কী নিয়ে বিরোধ ছিল তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ওই বিরোধের জেরে বুধবার সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টা দুয়েক চলা এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আহত হন উভয় পক্ষের অন্তত ২০ জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, এনাম খাঁ এবং আক্তার হোসেন দুইজনই নিকট আত্মীয়। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলো আসছিল। এরই জেরে সংঘর্ষ হয়েছে৷ বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Posted ১:১০ পিএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya