শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণে কর্মশালা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: সদর উপজেলাকে ৩-০ গোলে হারাল পৌরসভা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা সভায় সিভিল সার্জনের একি আবদার! নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির তদন্ত কমিটি গঠন ৪ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশাত্মবোধক গানের আসর কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: সদর উপজেলাকে ৩-০ গোলে হারাল পৌরসভা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 6:35 pm

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: সদর উপজেলাকে ৩-০ গোলে হারাল পৌরসভা

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে সদর উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করেছে পৌরসভা একাদশ।
ম্যাচে পৌরসভার হয়ে সুমন (৯ নম্বর জার্সি) একটি এবং রিমন (১৭ নম্বর জার্সি) দুটি গোল করেন। জোড়া গোল করার পাশাপাশি পুরো ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিমন।
খেলা শেষে যৌথভাবে রিমনের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সাবেক কৃতী ফুটবলার কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) গিয়াস উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলী আজ্জম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব তানিম শাহেদ রিপনসহ অন্যান্য অতিথি ও ক্রীড়ানুরাগীরা।
এ জয়ের ফলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল পৌরসভা একাদশ।

Facebook Comments Box

Posted ৬:৩৫ পিএম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

The Daily Sarod |