অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 7:48 pm
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন করা হয়েছে দেশাত্মবোধক গানের আসর। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন । অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও জাতীয় চেতনার বিভিন্ন দিক গানের মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম ।অনুষ্ঠান শুরুতে কন্ঠশিল্পী মুবীন মোহাম্মদ জামিউল হুদার কন্ঠে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, গানটি পরিবেশিত হয়।পরে একে একে ‘একটি অপরূপ রূপে মা তোমায়’, ‘জন্মভূমি বাংলাদেশ তোমায় ভালোবাসি’, ‘মাগো ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে ’ এবং ‘একতারা লাগে না আমার, দুতারা লাগে না’সহ বেশ কয়েকটি জনপ্রিয় দেশাত্মবোধক পরিবেশিত হয়। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন পপি বিশ্বাস, প্রিয়ম আচার্য, অনন্যা রানী বিশ্বাস, সৌম্য সরকার, অর্পা মিত্র ভৌমিক, কৃত্তিকা সাহা।
পুরো অনুষ্ঠানটি সমন্বয় ও উপস্থাপনা করেছেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক পীযুষ কান্তি আচার্য। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান।
Posted ৭:৪০ পিএম | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya