শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশাত্মবোধক গানের আসর কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুটের পরিকল্পনা চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: ভারতীয় এমপি নিশিকান্ত রহমানিয়া জামে মসজিদের পুন:নির্মাণ কাজের উদ্ধোধন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে পৌরসভা একাদশের জয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগ, আজ থেকে আবেদন শুরু শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে পৌরসভা একাদশের জয়

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 6:40 pm

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে পৌরসভা একাদশের জয়

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ২-০ গোলে বিজয়ী হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একাদশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে নির্ধারিত ৬০ মিনিটের খেলায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে পৌরসভা একাদশ। খেলার তৃতীয় মিনিটেই রিমনের গোলে এগিয়ে যায় দলটি। এরপর ২৫ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করে পৌরসভা একাদশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ।
টুর্নামেন্টে জেলার মোট ১০টি দল অংশগ্রহণ করছে। এ আয়োজনের মধ্য দিয়ে জেলার ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ৬:৪০ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

The Daily Sarod |