খেলাধুলা ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 12:02 pm
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সাথে বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইন্সটাগ্রামে একটি ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে পর্তুগালের হয়ে রোনালদোর দীর্ঘ গৌরবোজ্জ্বল ক্যারিয়ারের অবসান ঘটল।
ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘সিদ্ধান্তটি সহজ ছিল না, কারণ এমন কিছু সিদ্ধান্ত রয়েছে যা কেবল মাথা দিয়ে নেওয়া যায় না; এগুলো হৃদয় দিয়ে নেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘আমি যদি কখনো আপনাদের আনন্দ দিয়ে থাকি, আমার কোনো গোল যদি কখনো আপনাদের কাউকে জড়িয়ে ধরতে বাধ্য করে থাকে, কোনো দুশ্চিন্তা ভুলিয়ে দেয় বা আমাদের দেশের জন্য গর্ববোধ করায়, তবে এই সবকিছুই সার্থক ছিল।’
জাতীয় দলের হয়ে ২৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে পরিবার, পর্তুগিজ জনগণ এবং যাদের সাথে কাজ করেছেন সেই সতীর্থ, কোচ ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোনালদো।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো ২৩২টি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করে ১৪৬টি গোল করেছেন। তার নেতৃত্বেই ২০১৬ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের (ইউরো) শিরোপা জিতেছিল পর্তুগাল।
Posted ১২:০১ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya