শিরোনাম
রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জার্মানিতে প্রতি ১০ জনের একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে

আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 12:44 pm

আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

আশুগঞ্জে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে আশুগঞ্জ সার কারখানার দ্বিতীয় গেইট সংলগ্ন পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে কর্তব্যরত অবস্থায় নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করেন জাহাঙ্গীর। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম জানান, ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

Facebook Comments Box

Posted ১২:৪৪ পিএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

The Daily Sarod |