শিরোনাম
কসবার মানিক মিয়া হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ১, আহত ২ নাসিরনগরে অটোরিকশাচালক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার পোশাক-শ্রমিক আন্দোলন, সংঘর্ষ, ভাঙচুর, ৪১৪ কারখানায় ছুটি ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও বাঞ্ছারামপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি সরাইলে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ৩ দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের সরবরাহ

কসবায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 11:09 pm

কসবায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

কসবায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ রোববার (২৫ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ওই শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ী গ্রামের বাজারে তেল আনতে যায় শিশুটি। বাজার থেকে তেল নিয়ে ফেরার পথে একই এলাকার ফার্নিচার দোকানের মালিক মো. ইয়াসিন মিয়া শিশুটিকে জোরপূর্বক তার দোকানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে তার হাতে ২০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে দোকান থেকে বের করে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইয়াসিনকে  গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ১১:০৯ পিএম | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

The Daily Sarod |