শিরোনাম
ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদের ঘটনায় পুলিশের জিডি সরাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষিজমি, প্রতিবাদে মানববন্ধন নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদাবজি! ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, বললেন আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু সব সার কারখানা চালু করে ২২ হাজার কোটি টাকার আমদানি ব্যায় সাশ্রয় করতে চায় সরকার নাসিরনগরে পুকুর থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার সরাইলে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার রোগীকে চিকিৎসা সেবা নজরুল-সুইটি কি নবদম্পতি ছিলেন, যা বলছে পরিবার

সরাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 1:38 pm

সরাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

সরাইলে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (২৫) ও আসিফ (২৬) নামে বাসযাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে৷ তবে নিহত অপরজনের ঠিকানা জানা যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৩ যাত্রী। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে রংপুর থেকে আসা সিলেটগামী দিগন্ত এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহি বাস বেড়তলা এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়।

Facebook Comments Box

Posted ১:৩৮ পিএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

The Daily Sarod |