শিরোনাম
নাসিরনগরে পুকুর থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার সরাইলে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার রোগীকে চিকিৎসা সেবা নজরুল-সুইটি কি নবদম্পতি ছিলেন, যা বলছে পরিবার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মহা দশমি: বিদায়ের বেদনায় জাগুক অসাম্প্রদায়িক চেতনা সীমান্তবর্তী পূজামণ্ডপে বিজিবির বাড়তি নিরাপত্তা, তৎপর থাকবে প্রতিমা বিসর্জনেও সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড: খবর শুনে ফুফুর মৃত্যু, পরিবারে শোকের মাতম আন্তঃপ্রজন্ম সংহতির ধারাবাহিকতায় গড়ে উঠবে প্রবীণবান্ধব বাংলাদেশ প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাক হোসেনের দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

নাসিরনগরে পুকুর থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২১ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:53 pm

নাসিরনগরে পুকুর থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নাসিরনগরে নিখোঁজের চারদিন পর রত্না দাস (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত রত্না ওই গ্রামের কুড়েরহাটি এলাকার সুশীল দাসের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, গত ১৭ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রত্না দাস। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন ১৮ অক্টোবর নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি করেন রত্নার স্বামী। পরে আজ বুধবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুর থেকে রত্নার মরদেহ উদ্ধার করে পুলবশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ১০:৫৩ পিএম | বুধবার, ২১ অক্টোবর ২০২৬

The Daily Sarod |