শিরোনাম
সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মহা দশমি: বিদায়ের বেদনায় জাগুক অসাম্প্রদায়িক চেতনা সীমান্তবর্তী পূজামণ্ডপে বিজিবির বাড়তি নিরাপত্তা, তৎপর থাকবে প্রতিমা বিসর্জনেও সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড: খবর শুনে ফুফুর মৃত্যু, পরিবারে শোকের মাতম আন্তঃপ্রজন্ম সংহতির ধারাবাহিকতায় গড়ে উঠবে প্রবীণবান্ধব বাংলাদেশ প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাক হোসেনের দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ঋণগ্রস্ত আখাউড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবির সিপাহী আটক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির রাষ্ট্রদূতকে তলব দুর্নীতির মামলায় সাবেক বিমানবাহিনী প্রধান কাতারে গ্রেপ্তার

সীমান্তবর্তী পূজামণ্ডপে বিজিবির বাড়তি নিরাপত্তা, তৎপর থাকবে প্রতিমা বিসর্জনেও

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 4:54 pm

সীমান্তবর্তী পূজামণ্ডপে বিজিবির বাড়তি নিরাপত্তা, তৎপর থাকবে প্রতিমা বিসর্জনেও

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী ৫৬টি দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ১৪০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন এবং আগামীকাল বুধবার (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের সময়ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা তৎপর থাকবেন বলে জানিয়েছেন ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর বাজার সংলগ্ন শ্রী শ্রী ভিখারী নাথ ব্রহ্মচারী আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তবর্তী ৮ কিলোমিটার এবং ব্যাটালিয়ন সদরদপ্তরের আশপাশে অবস্থিত ৫৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। নির্বিঘ্নে পূজা উদযাপনে গত ১৬ অক্টোবর থেকে ৭ প্লাটুনে ১৪০ জন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই মনিটরিং সেল নিয়মিত টহল কার্যক্রম তদারকির পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপসের কার্যক্রমও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, প্রতিমা বিসর্জনসহ পূজার শেষ পর্যায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং পূজামণ্ডপ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৫৪ পিএম | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

The Daily Sarod |