দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির রাষ্ট্রদূতকে তলব

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 4:28 pm

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির রাষ্ট্রদূতকে তলব
সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়।
রাষ্ট্রদূতের কাছে দুই বাংলাদেশি প্রবাসীর শিরশ্চেদের ঘটনা ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য নিশ্চিত করে। এই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
Facebook Comments Box

Posted ৪:২৮ পিএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

The Daily Sarod |