শিরোনাম

দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 6:12 pm

দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছরে হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে বলা হয়, গককাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১০ জন রোগী এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৮০ হাজার ২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
Facebook Comments Box

Posted ৬:১১ পিএম | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

The Daily Sarod |