অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট : 7:32 pm
ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রথিতযশা সাংবাদিক, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর)। ১৯৯৪ সালের এই দিনে ফরিদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত হন তিনি।
লিয়াকত হোসেনের স্মরণে ভোরে ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা মিশন মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল এবং সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাব নিজস্ব মিলনায়তনে স্মরণ সভা করবে। পরিবারের পক্ষ থেকে শহরের চরকমলাপুর হযরত আবুবকর সিদ্দিক( রা.) জামে মসজিদে বাদ আসর দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়েছে এবং সবাইকে অংশ নিয়ে মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য দোয়া চাওয়া হয়েছে ।
Posted ৭:৩২ পিএম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya