শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 3:06 pm

যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এ ঘটনার জন্য দায়ী ‘আওয়ামী লীগের অপরাধীদের’ কোনো ছাড় দেওয়া হবে না। দলটি অতীতে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা না চেয়ে উল্টো নতুন করে সহিংসতা উসকে দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে হুইলচেয়ারে বসা অবস্থায় একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিক্ষোভ এবং মৌখিক আক্রমণের শিকার হচ্ছেন।
ভিডিওতে বিক্ষোভকারীদের ‘ইউ আর আ টেররিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার?’ (আপনি কেন এখানে এসেছেন?) বলে চিৎকার করতে শোনা যায়।
বিক্ষোভকারীরা ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ আনে এবং তার ভূমিকা ছাড়াও দেশের পুলিশ বাহিনীর সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেয়।
Facebook Comments Box

Posted ৩:০৬ পিএম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

The Daily Sarod |