শিরোনাম
তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি আন্তর্জাতিক প্রবীণ দিবসের সভায় প্রবীণ অধিদপ্তর গঠনের দাবি বাঞ্ছারামপুরে ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আকাশ থেকে আখাউড়াকে দেখার আয়োজন প্রধানমন্ত্রীর হাত থেকে ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ার জরুরি সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:44 pm

তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ
তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেনকে মারধর করে টিকিটের বই ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রেলওয়ে স্টেশনের পাশে চন্দ্রিমা আবাসিক হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী কাউসারের অভিযোগ, ৬ থেকে ৭ জন মুখোশধারী ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার সঙ্গে থাকা কালো মিয়া নামে আরেক ব্যক্তিকেও মারধর করে। পরে হামলাকারীরা তাদের সঙ্গে থাকা তিতাস কমিউটার ট্রেনের টিকিটের তিনটি বই ও টিকিট বিক্রির নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। হামলায় আহত কাউসার হোসেনকে পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য দেয়া হয়।
ঘটনার পর বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Facebook Comments Box

Posted ১০:৪৪ পিএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

The Daily Sarod |