অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:25 am
এবার দেশের বাজারে স্বর্ণের দাম এক লাফে কমেছে প্রায় ১১ হাজার টাকা। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
এছাড়া নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
এর আগে, গতকাল বৃহস্পতিবারও (১৯ নভেম্বর) স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। এদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
Posted ১১:২৫ এএম | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya