স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৪ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : ৩:২৬ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ও নাসিরনগর উপজেলা ভূমি অফিসে নতুন দুইজন সহকারী কমিশনার পদায়ন করা হয়েছে। সরাইল উপজেলায় ফারহানা নাসরিন ও নাসিরনগর উপজেলায় মেহেদী হাসান খান শাওনকে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়। গত ৩০জুন চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এই পদায়নের আদেশ জারি করা হয়।

ফারহানা নাসরিন ও মেহেদী হাসান খান শাওন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে কর্মরত ছিলেন। তারা দুইজনই বিসিএস ৩৬ ব্যাচের কর্মকর্তা। সম্প্রতি তাদেরকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করতে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
Posted ৩:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
dainiksarod | Pijush Kanti Acharya