শিরোনাম
কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি

কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 4:00 pm

কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৬৫৪ পিস ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মোবাইল ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন বড়জ্বালা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ডিসপ্লে জব্দ করে।
বিজিবি জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়নের অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। যার মোট মূল্য ১৮২ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার ৫১৫ টাকা। এসব ঘটনায় আটক করা হয়েছে ৬৫ জনকে। এর মধ্যে মানব পাচারবিরোধী অভিযানে পাঁচজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:০০ পিএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

The Daily Sarod |