শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা

আশুগঞ্জে মেঘনা নদীতে দুই শিক্ষার্থী নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ১৫ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 2:29 pm

আশুগঞ্জে মেঘনা নদীতে দুই শিক্ষার্থী নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা হলেন- সানজিদা বিনতে তানভির ও ইসরাক ওরফে মেহরাব।

শনিবার বিকেলে নিখোঁজের খবর পেয়ে তাদের উদ্ধার অভিযান শুরু করে আশুগঞ্জ দমকল বাহিনীর ডুবুরিরা। কিন্তু বৃষ্টির জন্য উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি বাইন হীরা বলেন, এদিন বিকেলে নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ভৈরবে আসেন। ভৈরব থেকে একটি নৌকা ভাড়া করে তারা আশুগঞ্জের সোনারামপুর চরে বেড়াতে যান। সেখানে তারা গোসল করতে নামেন। এসময় সানজিদা ও ইসরাক পানিতে তলিয়ে যান।

তিনি বলেন, খবর পেয়ে আশুগঞ্জ দমকল বাহিনীর ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করে। কিন্তু বৃষ্টির কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। উদ্ধার অভিযানে অংশ নিতে ইতোমধ্যে ময়মনসিংহ দমকল বাহিনীর একটি ইউনিট রওনা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:০২ পিএম | রবিবার, ১৫ জুলাই ২০১৮

The Daily Sarod |