শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১১ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 8:06 am

রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ অন্তত ১২ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন। আজ রোববার (১১ অক্টোবর) ভোরে সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মূলত বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত ৩ ও ৪ নম্বর টার্মিনালসংবলিত কমপ্লেক্সে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে সাম্প্রতিক তীব্র লড়াইয়ের ফলে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং একজন করে ফিলিস্তিনি, মার্কিন, মিসরীয়, জর্ডানীয়, সিরীয় ও সুদানি নাগরিক রয়েছেন।
Facebook Comments Box

Posted ৮:০৬ এএম | রবিবার, ১১ অক্টোবর ২০২৬

The Daily Sarod |