জরুরি সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 12:53 pm

জরুরি সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

জরুরিভাবে সার আমদানির জন্য বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এই অর্থে ৬ লাখ টন সার আমদানি করা হবে। গতকাল সোমবার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বিশ্বব্যাংকের একটি চুক্তি সাক্ষর হয়েছে।
সরকারের পক্ষে চুক্তিতে সই করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। বিশ্বব্যাংকের পক্ষে সই করেন সংস্থাটির বাংলাদেশ ও ভুটানবিষয়ক পরিচালক জ্যঁ পেম।
‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি’ প্রকল্পের আওতায় এই অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)।
মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে দাম ও সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় গত জুনে বাংলাদেশের জন্য মোট ১১০ কোটি ডলারের জরুরি সহায়তার কথা জানিয়েছিল বিশ্বব্যাংক। এর মধ্যে ৩০ কোটি ডলার দেয়া হচ্ছে খাদ্য নিরাপত্তা প্রকল্পে। বাকি ৭১ কোটি ৩০ লাখ ডলার ‘কনটিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স’ প্রকল্পে দেয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৫৩ পিএম | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

The Daily Sarod |