শিরোনাম
তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি আন্তর্জাতিক প্রবীণ দিবসের সভায় প্রবীণ অধিদপ্তর গঠনের দাবি বাঞ্ছারামপুরে ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আকাশ থেকে আখাউড়াকে দেখার আয়োজন প্রধানমন্ত্রীর হাত থেকে ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ার জরুরি সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:36 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক নবজাতক চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত নারী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চুরি হওয়া নবজাতকটি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগম দম্পতির প্রথম সন্তান।

নবজাতটির পরিবারের সদস্যরা জানান, গত সোমবার প্রসব ব্যাথা নিয়ে জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হন মরিয়ম। পরদিন মঙ্গলবার দুপুরে একটি পুত্র সন্তান জন্ম দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত এক নারী ছদ্মবেশে মরিয়ম ও তার মায়ের সাথে সম্পর্ক তৈরি করে। পরে হঠাৎ মরিয়মের পেটব ব্যাথা অনুভব হলে ওই নারী নবজাতকটিকে কোলে নেয়। একপর্যায়ে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যায় ওই নারী।
নবজাতকের নানী মমতাজ বেগম জানান, দুপুরে ওই অজ্ঞাত নারী এসে অন্য এক রোগীর স্বজন পরিচয় দিয়ে তাদের সাথে প্রথমে কর্তাবার্তা শুরু করেন। পরে এক পর্যায়ে মরিয়মের পেট ব্যাথা শুরু হলে নবজাতকটিকে কোলে নিয়ে মহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে যায় ওই নারী।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে ওই নারীকে সনাক্তের চেষ্টা চলছে৷ পাশাপাশি চুরি যাওয়া নবজাতকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Facebook Comments Box

Posted ১০:৩৬ পিএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

The Daily Sarod |