শিরোনাম

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকের কারণ জানতে চেয়ে সৌদিকে চিঠি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:35 am

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকের কারণ জানতে চেয়ে সৌদিকে চিঠি
সৌদি আরবের মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কার্যকলাপের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এই চিঠি পাঠানো হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা।
চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
জেদ্দা কনস্যুলেট সূত্র জানিয়েছে, গণমাধ্যমে যে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের কথা বলা হচ্ছে, তাদের বিচার চলা বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কোনো কূটনৈতিক পত্র বা তথ্য দূতাবাসকে জানা‌নো হয়‌নি।
উল্লেখ্য, মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে গত বুধবার নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
Facebook Comments Box

Posted ১০:৩১ এএম | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

The Daily Sarod |