মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে গিয়ে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বিতর্ক সৃষ্টি ইশরাক হোসেন। ওই ঘটনা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন বলে খবর ছড়িয়ে পড়ে।
ইশরাক হোসেন জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। সরকার বা দল যাতে কোনো কারণে বিব্রত না হয়, সে বিষয়টি বিবেচনা করে তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর আবেদন গ্রহণ করে তাঁকে নির্বাচনী এলাকার সমস্যা ও মাদক প্রতিরোধে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
ইশরাক আরও জানান, পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে যুদ্ধ থেকে তিনি পিছু হটবেন না। নিজের নির্বাচনি এলাকা ঢাকা-৬ আসন এবং বুড়িগঙ্গা তীরবর্তী পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মাদক নির্মূল ও স্থানীয় জনগণের সমস্যা সমাধানে মাঠে থাকবেন।