শিরোনাম
সরাইলে বিজিবি-র‍্যাবের অভিযানে ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩ বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরাইলে ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫ সাংবাদিক সজল আহাম্মদ খানের ইন্তেকাল নবীনগরে ১১ বছরের শিশুকে পিটিয়ে আহত, মাদরাসাশিক্ষককে অবরুদ্ধের পর থানায় নিল পুলিশ ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ, সবুজ বাংলাদেশের স্বপ্ন ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নজরুল অবগাহন

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 12:19 pm

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে বৈঠক করেন তিনি।

তিনি জানান, ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষিকর্মী এবং ৫ হাজার মৎস্যকর্মীসহ মোট ১০ হাজার কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। নিয়োগের বিস্তারিত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে আগামী মাসে ওমান সরকারের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিস্তারিত বিষয় চূড়ান্ত করবেন।

সূত্র: বাসস

Facebook Comments Box

Posted ১২:১৯ পিএম | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |