শিরোনাম
‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি সরাইলে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ৩ দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের সরবরাহ অক্টোবরে রেমিট্যান্স এলো ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন; বন্ধ তিন মেট্রো স্টেশন নবীনগরের দুই কলেজে পাস করেনি কেউ, ১ হাজার ১০৩ পরীক্ষার্থী অকৃতকার্য আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০ এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এইচএসসির ফল জানা যাবে অনলাইন ও এসএমএসে দেশে থামছে না ‘মব’ সহিংসতায় মৃত্যু

সরাইলে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০১ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 7:47 pm

সরাইলে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

সরাইলে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার বেড়তলা গ্রামে মোঃ জেহাদ উদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন ও মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, নজরুল গবেষক, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য, বিদ্যানিকেতন ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ জেহাদ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার পরিদর্শক তদন্ত জহিরুল ইসলাম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল আলিম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ পারভেজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান টিংকু দে, জাতীয় পর্যায়ের শ্রেষ্ট শিক্ষক হিসেবে পুরস্কারপ্রাপ্ত মোঃ শরীফ হোসেন প্রমুখ। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নজরুল বর্ষের গুরুত্ব তুলে ধরেন এবং নজরুলের আদর্শ ধারণ করে গড়ে ওঠা নজরুল বিদ্যানিকেতন এবং মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞাকেন্দ্রের ভূয়সি প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে মোঃ জেহাদ উদ্দিন সাম্যের কবি, প্রেমের কবি, দ্রোহের কবি নজরুলের দর্শন,দেশপ্রেম,সৃষ্টি কর্মের গুরুত্ব তুলে ধরে তা ধারণ করার মাধ্যমে সুন্দর সমাজ গড়ার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিদ্যানিকেতনের সরকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম সম্বলিত অনার বোর্ড উন্মোচন করেন। অনুষ্ঠান শেষে অতিথিগণ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box

Posted ৭:৪৭ পিএম | রবিবার, ০১ নভেম্বর ২০২৬

The Daily Sarod |