শিরোনাম
‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি সরাইলে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ৩ দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের সরবরাহ অক্টোবরে রেমিট্যান্স এলো ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন; বন্ধ তিন মেট্রো স্টেশন নবীনগরের দুই কলেজে পাস করেনি কেউ, ১ হাজার ১০৩ পরীক্ষার্থী অকৃতকার্য আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০ এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এইচএসসির ফল জানা যাবে অনলাইন ও এসএমএসে দেশে থামছে না ‘মব’ সহিংসতায় মৃত্যু

তিতাস নদীতে অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 7:09 pm

তিতাস নদীতে অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

তিতাস নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৫০ টি চায়না দুয়ারী বা রিং জাল জব্দ করে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা এসব জাল শহরের আনন্দবাজার ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা সদরের আনন্দবাজার ঘাট থেকে শুরু হওয়া অভিযান চলে ভাদুঘর এলাকা পর্যন্ত।

অভিযান চলাকালে নদীতে ব্যবহৃত অবৈধ চায়না দুয়ারী রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি তিতাস নদীর তীরবর্তী জেলেপল্লিতে গিয়ে জেলেদের অবৈধ জাল ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রজনন রক্ষায় এ ধরনের জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানা ভূঁইয়া, সদর থানার এস আই ফারুকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box

Posted ৭:০৯ পিএম | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

The Daily Sarod |