অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 6:30 pm
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ থাকার কারণে তিনদিন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমবে। আজ রোববার (১ নভেম্বর) সামিটের জনসংযোগ দপ্তর থেকে টার্মিনাল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৪ নভেম্বর থেকে তিনদিনের বেশি সময়ের জন্য বন্ধ থাকবে টার্মিনালটি।
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, দেশে দৈনিক প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাসের চাহিদা থাকলেও ২ হাজার ৫০০ এমএমসিএফডি সরবরাহ করা হয়। এর মধ্যে প্রায় এক হাজার এমএমসিএফডি আসে মহেশখালীতে অবস্থিত দুটি এফএসআরইউ থেকে। এই সরবরাহ বিঘ্নিত হলে দেশে গ্যাসসংকট প্রকট হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সামিটের টার্মিনাল ৮০ ঘণ্টা বন্ধ থাকলে গ্যাসের সরবরাহ কমবে প্রায় ৪৫০ এমএমসিএফডি। এতে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমতে পারে এবং ব্যাহত হতে পারে বিদ্যুৎ ও শিল্পকারখানার উৎপাদনসহ বাসাবাড়ির রান্নার কাজ।
Posted ৬:২২ পিএম | রবিবার, ০১ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya