শিরোনাম
‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি সরাইলে নজরুল বর্ষ উদযাপন, পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ৩ দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের সরবরাহ অক্টোবরে রেমিট্যান্স এলো ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন; বন্ধ তিন মেট্রো স্টেশন নবীনগরের দুই কলেজে পাস করেনি কেউ, ১ হাজার ১০৩ পরীক্ষার্থী অকৃতকার্য আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০ এইচএসসিতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এইচএসসির ফল জানা যাবে অনলাইন ও এসএমএসে দেশে থামছে না ‘মব’ সহিংসতায় মৃত্যু

‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০১ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 9:10 pm

‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি
ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লিখিত আবেদন জানিয়েছেন তিনি।
গত ২৮ অক্টোবর দেওয়া ওই চিঠিতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বরের একটি সরকারি পত্রের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি, বিজয়নগর উপজেলার একটি এবং আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন নিয়ে নতুন ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি শ্যামলের চিঠি উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়টি জানা গেছে। প্রস্তাবিত ইউনিয়নগুলো হলো রামরাইল, সিংগারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল।
চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, নির্বাচিত সংসদ সদস্য হিসেবে নতুন উপজেলা গঠনের এ প্রক্রিয়া সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। ফলে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর সাধারণ মানুষের কাছে তাঁকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত পাঁচটি ইউনিয়ন বিএনপি-অধ্যুষিত এলাকা। অতীতের রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনে এসব এলাকার মানুষের ভূমিকা রয়েছে। স্থানীয় জনগণের মতামত, ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক বাস্তবতা এবং এলাকার সামগ্রিক স্বার্থ বিবেচনা না করে উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হলে জনমনে অসন্তোষ তৈরি হতে পারে।
চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত স্থানীয় সরকারের নির্বাচনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি প্রস্তাবিত উপজেলা গঠিত হলে স্থানীয় সরকার ও প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আসবে এবং এলাকার মানুষের মধ্যে রাজনৈতিক বিভাজন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া পাঁচটি ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাস্তবায়িত হলে ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য সংসদীয় আসনের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় জনসাধারণের আকাঙ্ক্ষা, ভৌগোলিক ও প্রশাসনিক বাস্তবতা এবং সংশ্লিষ্ট এলাকার সার্বিক স্বার্থ বিবেচনায় ‘বরিশাল’ উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল।

Facebook Comments Box

Posted ৯:১০ পিএম | রবিবার, ০১ নভেম্বর ২০২৬

The Daily Sarod |