শিরোনাম
রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জার্মানিতে প্রতি ১০ জনের একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 8:46 pm

কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির তদন্ত কমিটি গঠন

গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে কসবা উপজেলা বিএনপির বিবাদমান দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে এবং প্রকৃত সত্য উদঘাটনে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। ০৮ নভেম্বর ২০২৬ তারিখে জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. সামসুজ্জামান চৌধুরী কাননের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (৭ নভেম্বর) কসবা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের বিষয়টি বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ও প্রদর্শিত হয়েছে, যা জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও ভাবমূর্তি ক্ষুণ্নকারী এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়।

তৎপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নির্দেশক্রমে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মো: শফিকুল ইসলাম, সদস্য করা হয়েছে জেলা বিএনপির সহ-সভাপতি মো: জসিম উদ্দিন রিপন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম চপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শামীম মোল্লা ও জেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন।

গঠিত কমিটিকে সরেজমিনে সাক্ষ্যপ্রমাণ গ্রহণপূর্বক প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন করে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সুপারিশ সংবলিত তদন্ত প্রতিবেদন দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পিএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

The Daily Sarod |