অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 9:42 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপে দিয়েছে দুর্বৃত্তরা৷ আজ বুধবার (১১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে এ ঘটনা ঘটে। স্মৃতিস্তম্ভে থাকা মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও নাম মুছে ফেলা হয়েছে। এর আগেও একইভাবে স্মৃতিস্তম্ভটি বিকৃত করা হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ নভেম্বর মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভটিতে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল।
Posted ৯:৪২ পিএম | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya