অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 5:06 am
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে আশুগঞ্জ উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একাদশ। গতকাল শনিবার অনুষ্ঠিত এ খেলায় পৌরসভার হয়ে প্রথম গোলটি করেন ১৭ নম্বর জার্সিধারী রিমন। পরে ১০ নম্বর জার্সিধারী ফয়সাল দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।
ম্যাচে গোল করার পাশাপাশি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ১৭ নম্বর জার্সিধারী রিমন।
খেলা শেষে রিমনের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন বর্ষীয়ান ফুটবলার প্রদীপ চক্রবর্তী।
এই জয়ের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একাদশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ প্রথম সেমিফাইনালে জয়ী আখাউড়া উপজেলা দল।
Posted ৫:০৬ এএম | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya