ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 6:51 pm

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাজমুল হাসান পিপিএম। সোমবার (২৪ আগস্ট) তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ অফিসের বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার, নথিপত্র এবং প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও গতিশীলতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা ও আরও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৫১ পিএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

The Daily Sarod |