নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 6:05 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর চক্র। আজ সোমবার (২৪ আগস্ট) সকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ গ্রাহকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে আসেন ব্যাংকে। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশে টেবিলে বসে জমা ভাউচার লেখার সময় চোর চক্রের এক সদস্য এসে কৌশলে টাকার ব্যাগটি কাউন্টার থেকে নিয়ে চলে যায়। গ্রাহক সেজে চোর চক্রের কয়েকজন সদস্য ব্যাংকে প্রবেশ করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মে. শরীফুল হক জানান, গ্রাহক টাকান ব্যাগটি কাউন্টারের সামনে রেখে জমার ভাউচার লিখছিল৷ টাকার দিকে নজর না রাখায় চোর চক্র কৌশলে টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই এই অনকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ চোর চক্রটিকে সনাক্তের চেষ্টা করছে।
Posted ৬:০৫ পিএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya