শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 6:16 pm

পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।

শনিবার (২২ আগস্ট) পুলিশ সদর দফতরের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলা ট্রিবিউন থেকে জানা যায় , পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খন্দকার রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অপর দুই সদস্য হলেন চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোহাম্মদ নাজমুল হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার শচীন চাকমা।
উল্লেখ্য গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইনস মাঠের ড্রিল শেডে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের অধিকাংশই মাদ্রাসার শিক্ষার্থী। পুলিশের লাঠিপেটায় তারা আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
জানা গেছে, জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ওই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীর স্ত্রী সিদরাতুল মুনতাহার সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে পার্শ্ববর্তী একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে সংঘর্ষ হয়।
এ ঘটনায় পুলিশের ভূমিকা, সংঘর্ষের কারণ এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ সদর দফতর এই তদন্ত কমিটি গঠন করেছে।
এর আগে এ ঘটনা তদন্তে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপারকে (প্রশাসন ও অর্থ) প্রধান করে স্থানীয় পর্যায়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল।

Facebook Comments Box

Posted ৬:১৫ পিএম | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

The Daily Sarod |