হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 5:34 pm

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭ শিশুর শরীরে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৪৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৩৮, আর নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৫৭৮। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন।
Facebook Comments Box

Posted ৫:৩৪ পিএম | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

The Daily Sarod |