শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের পিত্তথলির অস্ত্রোপচার সম্পন্ন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 5:46 pm

বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের পিত্তথলির অস্ত্রোপচার সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের পিত্তথলির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার জাহাঙ্গীর সানলাইফ হাসপাতালে তাঁর পিত্তথলির অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্তের দ্রুত সুস্থতা কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি ও সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
একই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ৫:৪৬ পিএম | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

The Daily Sarod |