শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 2:55 pm

দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ

দু’বছর পর নৌকা বাইচ হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকা বাইচ-২০২৬ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় ১২ই সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ঝাকঝমকপূর্ন ভাবে নৌকা বাইচ করতে সভায় নানা সিদ্ধান্তও গ্রহন করা হয়েছে। এরআগে ২০২৪ ও ২০২৫ সালে জেলায় নৌকাবাইচ হয়নি। বাইচ আয়োজনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আবুসাঈদ। অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক রঞ্জন চন্দ্র দে’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ,

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক,জেলা জামায়াত ইসলামীর আমীর মোবারক হোসাইন আকন্দ,ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন,
সাংবাদিক পীযুষ কান্তি আচার্য,আল আমিন শাহিন,নৌকা বাইচ সংগঠক এডভোকেট মো: ইসহাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন,ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর। সেই চর্চা অব্যাহত রাখতে হবে। তবে বাইচ আয়োজনে উস্কানিমূলক কোন কিছু করা যাবেনা। বাইচ উপভোগকারীরা তাদের নৌকায় সাউন্ড সিস্টেম চালাতে পারবেনা। বাদ্যযন্ত্র চালিয়ে নাচানাচিও করতে পারবেনা।
জেলা প্রশাসক মো: আবুসাঈদ বলেন,আমরা সকলের সহযোগিতায় শান্তিপূর্ন ও আনন্দমুখর পরিবেশে এই বাইচ আয়োজন করতে চায়।

Facebook Comments Box

Posted ২:৫৫ পিএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

The Daily Sarod |