অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 7:40 pm
আগামী বৃহস্পতিবার (২৭ আগষ্ট) থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কালশ্রীপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে ১১ দিন ব্যাপী শুভ আবির্ভাব বার্ষিকী উৎসব শুরু হচ্ছে। ১১ দিন ব্যাপী উৎসবের মধ্যে ২৭ আগস্ট (বৃহস্পতিবার) হতে ৩১ আগস্ট (সোমবার) পর্যন্ত শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা, ধর্মীয় সংগীত ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন। ২৭ আগষ্ট (বৃহস্পতিবার) ও ২৮ আগষ্ট (শুক্রবার) রাতে শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করবেন কুমারী পূজা রায়, ফরিদপুর।
২৯ আগষ্ট (শনিবার) ও ৩০ আগষ্ট (রোববার) পাঠক হিসেবে উপস্হিত থাকবেন স্বামী বিবোধানন্দ সরস্বতি মহারাজ (পূর্ব নাম বিবেকানন্দ ব্রাহ্মচারী) সংকর বেদান্ত মঠ ও মিশন, মাগুরা।
৩১ আগষ্ট (সেমবার) রাতে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতি বৃষ্টি দে, টিম বৃষ্টি, চট্রগ্রাম।
১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৫ টায় তিতাস নদীতে শুভ যাত্রার মাধ্যমে অধিবাসের জলভরা আয়োজন। সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা। রাত ৮ টায় শুভ অধিবাস কীর্তন পরিবেশন করবেন শ্রী নিউটন দেবনাথ, শ্রী শ্রী গোপীনাথ হরিসেবা সংঘ, নরসিংদী।
পরে রাতে অধিবাসের মাধ্যমে ৩২ প্রহরব্যাপী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু হবে। চলবে ৫ সেপ্টেম্বর (শনিবার) দিবাগত রাত পর্যন্ত। পরে ৬ সেপ্টেম্বর (রোববার) ভোরে দধি মঙ্গল সংকীর্তনের মাধ্যমে তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তনের সমাপন হবে।
পরে দুপুর থেকে বিকেল ৫ টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে ১১ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে। অনুষ্ঠান চলাকালে যে কোন দান-অনুদান আশ্রমের অস্থায়ী অফিসের মাধ্যমে গ্রহন করা হবে। উক্ত অনুষ্ঠাসে সকল ভক্ত-বৃন্দ আমন্ত্রিত।
Posted ৭:৪০ পিএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya