শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 3:07 pm

আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি

ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। গতকাল রোববার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে জমিগুলো তলিয়ে যায়। এছাড়া আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালে পানি বাড়ায় বন্দরের বেশ কয়েকটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানে পানি ঢুকে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি খাল-বিলে পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে আখাউড়া উপজেলায় ৪,০১২ হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে। দুই সপ্তাহ আগে জমিতে চারা রোপন করা হয়েছিল। তবে গতকাল থেকে উজানের ঢলের পানিতে আখাউড়া সদর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে দুই-তিনদিনের মধ্যে পানি কমে গেলে ফসলি জমির কোনো ক্ষতি হবে না।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বিপৎসীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে আর ভারী বৃষ্টিপাত না হলে পানি দ্রুত সরে যাবে।

Facebook Comments Box

Posted ২:৫৭ পিএম | সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

The Daily Sarod |